hadith book logo

জান্নাতের পথ

লেখকঃ মুহাম্মাদ মুনিরুজ্জামান বিন আশরাফ আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৫

দরূদে ইব্রাহীম

اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَّعَلٰى اٰلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلٰى اِبْرَاهِيْمَ وَعَلٰى اٰلِ اِبْرَاهِيْمَ اِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ ‐ - اَللّٰهُمَّ بَارِكْ عَلٰى مُحَمَّدٍ وَّعَلٰى اٰلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلٰى اِبْرَاهِيْمَ وَعَلٰى اٰلِ اِبْرَاهِيْمَ اِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ

শাব্দিক অর্থ : اَللّٰهُمَّ صَلِّ হে আল্লাহ! আপনি রহমত নাযিল করুন, عَلٰى مُحَمَّدٍ মুহাম্মাদের উপর, وَعَلٰى اٰلِ مُحَمَّدٍ এবং মুহাম্মাদের পরিবারবর্গের উপর, كَمَا صَلَّيْتَ যেভাবে রহমত নাযিল করেছেন, عَلٰى اِبْرَاهِيْمَ ইব্রাহীমের উপর, وَعَلٰى اٰلِ اِبْرَاهِيْمَ এবং ইব্রাহীমের পরিবারের উপর, اِنَّكَ নিশ্চয় আপনি, حَمِيْدٌ প্রশংসিত, مَجِيْدٌ মহিমান্বিত, اَللّٰهُمَّ بَارِكْ হে আল্লাহ! আপনি বরকত নাযিল করুন, عَلٰى مُحَمَّدٍ মুহাম্মাদের উপর, وَعَلٰى اٰلِ مُحَمَّدٍ এবং মুহাম্মাদের পরিবারবর্গের উপর, كَمَا بَارَكْتَ যেভাবে বরকত নাযিল করেছেন, عَلٰى اِبْرَاهِيْمَ ইব্রাহীমের উপর, وَعَلٰى اٰلِ اِبْرَاهِيْمَ এবং ইব্রাহীমের পরিবারের উপর। اِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ নিশ্চয় আপনি প্রশংসিত ও সম্মানিত।

অর্থ : হে আল্লাহ! আপনি মুহাম্মাদ ও তাঁর পরিবারের প্রতি রহমত নাযিল করুন, যেভাবে রহমত নাযিল করেছেন ইব্রাহীম এবং তাঁর পরিবারের প্রতি। নিশ্চয় আপনি প্রশংসিত ও সম্মানিত। হে আল্লাহ! মুহাম্মাদ ও তাঁর বংশধরদের প্রতি বরকত নাযিল করুন, যেভাবে বরকত নাযিল করেছেন ইব্রাহীম ও তাঁর বংশধরদের প্রতি, নিশ্চয় আপনি প্রশংসিত ও সম্মানিত।

(সহীহ বুখারী, হা/৩৩৭০)