hadith book logo

জান্নাতের পথ

লেখকঃ মুহাম্মাদ মুনিরুজ্জামান বিন আশরাফ আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৭

সানা পড়া

সানা পড়া- ১

اَللّٰهُمَّ بَاعِدْ بَيْنِيْ وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَّ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ ‐ اَللّٰهُمَّ نَقِّنِيْ مِنَ الْخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الْاَبْيَضُ مِنَ الدَّنَسِ ‐ اَللّٰهُمَّ اغْسِلْ خَطَايَايَ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ

শাব্দিক অর্থ : اَللّٰهُمَّ হে আল্লাহ! بَاعِدْ দূরত্ব সৃষ্টি করে দাও بَيْنِيْ আমার (মধ্যে), وَبَيْنَ خَطَايَايَ এবং আমার গোনাহের মধ্যে, كَمَا بَاعَدْتَّ যেভাবে দূরত্ব সৃষ্টি করেছো, بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ পূর্ব ও পশ্চিমের মধ্যে। اَللّٰهُمَّ হে আল্লাহ! نَقِّنِيْ আমাকে পবিত্র করে নাও, مِنَ الْخَطَايَا গোনাহসমূহ থেকে, كَمَا يُنَقَّى যেভাবে পবিত্র করা হয়, اَلثَّوْبُ الْاَبْيَضُ সাদা কাপড়, مِنَ الدَّنَسِ ময়লা থেকে। اَللّٰهُمَّ اغْسِلْ হে আল্লাহ! তুমি ধুয়ে দাও, خَطَايَايَ আমার গোনাহসমূহ, بِالْمَاءِ পানি দিয়ে, وَالثَّلْجِ এবং বরফ দিয়ে, وَالْبَرَدِ এবং শিশির দিয়ে।

অর্থ : হে আল্লাহ! তুমি আমার এবং আমার গোনাহগুলোর মধ্যে এমন ব্যবধান সৃষ্টি করে দাও যেরূপ ব্যবধান সৃষ্টি করেছ পূর্ব ও পশ্চিমের মধ্যে। হে আল্লাহ! তুমি আমাকে এমনভাবে পাপমুক্ত করে দাও যেভাবে সাদা কাপড় ময়লা থেকে পরিষ্কার করা হয়। হে আল্লাহ! তুমি আমার পাপসমূহ পানি, বরফ ও শিশির দ্বারা ধৌত করে দাও। (সহীহ বুখারী, হা/৭৪৪)

সানা পড়া- ২

আয়েশা (রাঃ) বলেন, নবী ﷺ সালাত শুরু করলে এ দু‘আ পড়তেন :

سُبْحَانَكَ اَللّٰهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالٰى جَدُّكَ وَلَا اِلٰهَ غَيْرُكَ

শাব্দিক অর্থ : سُبْحَانَكَ আমরা আপনার পবিত্রতা বর্ণনা করছি, اَللّٰهُمَّ হে আল্লাহ وَبِحَمْدِكَ আপনার প্রশংসার সাথে। وَتَبَارَكَ আর বড়ই বরকতময়, اِسْمُكَ আপনার নাম। وَتَعَالٰى আর (সকলের) উপর, جَدُّكَ আপনার মর্যাদা, وَلَا اِلٰهَ আর কোন মাবুদ নেই, غَيْرُكَ আপনি ছাড়া।

অর্থ : হে আল্লাহ! আমরা আপনার প্রশংসার সাথে আপনার পবিত্রতা বর্ণনা করছি। আপনার নাম বড়ই বরকতময়, আপনার মর্যাদা সকলের উপর। আপনি ছাড়া আর কোন মাবুদ নেই। (তিরমিযী, হা/২৪২)

শয়তান হতে আশ্রয় চাওয়া

اَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ (১)

শাব্দিক অর্থ : اَعُوْذُ আমি আশ্রয় চাই, بِاللهِ আল্লাহর কাছে, مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ বিতাড়িত শয়তান হতে।

অর্থ : আমি বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় চাই।

(২) أَعُوْذُ بِاللهِ السَّمِيْعِ الْعَلِيْمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ مِنْ هَمْزِهٖ وَنَفْخِهٖ وَنَفْثِهٖ

শাব্দিক অর্থ : أَعُوْذُ আমি আশ্রয় প্রার্থনা করছি بِاللهِ আল্লাহর নিকট اَلسَّمِيْعِ যিনি সবকিছু শ্রবণ করেন اَلْعَلِيْمِ সবকিছু জানেন مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ বিতাড়িত শয়তান হতে مِنْ هَمْزِهٖ তার কুমন্ত্রণা হতে, وَنَفْخِهٖ তার ফুঁৎকার হতে وَنَفْثِهٖ এবং তার প্ররোচনা হতে।

অর্থ : আমি সর্বজ্ঞ ও সর্বশ্রোতা আল্লাহর নিকট শয়তানের কুমন্ত্রণা, ফুঁৎকার ও প্ররোচনা হতে আশ্রয় প্রার্থনা করছি। (আবু দাউদ, হা/৭৭৫)

আল্লাহর নামে শুরু

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

শাব্দিক অর্থ : بِسْمِ اللهِ (শুরু করছি) আল্লাহর নামে, اَلرَّحْمٰنِ যিনি পরম করুণাময়, اَلرَّحِيْمِ অতি দয়ালু।

অর্থ : পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি।