hadith book logo

জান্নাতের পথ

লেখকঃ মুহাম্মাদ মুনিরুজ্জামান বিন আশরাফ আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৮

সূরা নাস (মানুষ)

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ ‐ قُلْ اَعُوْذُ بِرَبِّ النَّاسِ ‐ مَلِكِ النَّاسِ ‐ اِلٰهِ النَّاسِ ‐ مِنْ شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ ‐ اَلَّذِيْ يُوَسْوِسُ فِيْ صُدُوْرِ النَّاسِ ‐ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ

শাব্দিক অর্থ : قُلْ (হে নবী) আপনি বলুন, اَعُوْذُ আমি আশ্রয় চাই بِرَبِّ النَّاسِ মানুষের প্রতিপালকের কাছে। مَلِكِ النَّاسِ মানুষের প্রকৃত মালিকের কাছে। اِلٰهِ النَّاسِ মানুষের মা‘বুদের কাছে। مِنْ شَرِّ অনিষ্ট থেকে اَلْوَسْوَاسِ কুমন্ত্রণাদানকারীর, اَلْخَنَّاسِ যে প্ররোচনা দিয়েই শরীর ঢাকা দেয়। اَلَّذِيْ يُوَسْوِسُ যে কুমন্ত্রণা দেয় فِيْ صُدُوْرِ النَّاسِ মানুষের অন্তরে। مِنَ الْجِنَّةِ জিনদের মধ্য থেকে وَالنَّاسِ এবং মানুষদের মধ্য থেকে।

অর্থ : ১. (হে নবী) আপনি বলুন, আমি আশ্রয় চাই মানুষের মালিকের কাছে। ২. আশ্রয় চাই মানুষের প্রকৃত বাদশাহের কাছে। ৩. আশ্রয় চাই মানুষের একমাত্র মা‘বুদের কাছে। ৪. আশ্রয় চাই কুমন্ত্রণাদানকারীর অনিষ্ট থেকে, যে প্ররোচনা দিয়েই শরীর ঢাকা দেয়। ৫. যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। ৬. জিনদের মধ্য থেকে হোক বা মানুষদের মধ্য থেকে হোক।