hadith book logo

জান্নাতের পথ

লেখকঃ মুহাম্মাদ মুনিরুজ্জামান বিন আশরাফ আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৯

রুকূর তাসবীহসমূহ

রুকূর তাসবীহ- ১

سُبْحَانَ رَبِّيَ الْعَظِيْمِ

শাব্দিক অর্থ : سُبْحَانَ আমি পবিত্রতা বর্ণনা করছি, رَبِّيَ الْعَظِيْمِ আমার মহান প্রভুর।

অর্থ : আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করছি (তিনবার)।

(সহীহ মুসলিম, হা/১৮৫০)

রুকূর তাসবীহ- ২

سُبْحَانَ رَبِّىَ الْعَظِيْمِ وَبِحَمْدِهٖ

سُبْحَانَ আমি পবিত্রতা বর্ণনা করছি, رَبِّيَ الْعَظِيْمِ আমার মহান প্রভুর। وَبِحَمْدِهٖ এবং তার প্রশংসার সাথে।

অর্থ : আমি আমার মহান প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি এবং আমি তার প্রশংসাও জ্ঞাপন করছি। ( আবু দাউদ, হা/৮৭০)

রুকূর তাসবীহ- ৩

سُبْحَانَكَ اَللّٰهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ اَللّٰهُمَّ اغْفِرْ لِيْ

শাব্দিক অর্থ : سُبْحَانَكَ আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি, اَللّٰهُمَّ হে আল্লাহ! رَبَّنَا তুমি আমাদের প্রতিপালক وَبِحَمْدِكَ এবং তোমার প্রশংসার সাথে, اَللّٰهُمَّ اغْفِرْ لِيْ হে আল্লাহ! তুমি আমাকে ক্ষমা করে দাও।

অর্থ : হে আমাদের প্রতিপালক! তোমার প্রশংসার সাথে আমরা তোমার পবিত্রতা ঘোষণা করছি। হে আল্লাহ! আমাকে ক্ষমা করে দাও।

(সহীহ মুসলিম, হা/১১১৩)

রুকূর তাসবীহ- ৪

سُبُّوْحٌ قُدُّوْسٌ رَبُّ الْمَلَائِكَةِ وَ الْرُّوْحِ

শাব্দিক অর্থ : سُبُّوْحٌ (আল্লাহ) পবিত্র, قُدُّوْسٌ ত্রুটিমুক্ত, رَبُّ তিনি রব اَلْمَلَائِكَةِ ফেরেশতাদের وَ الْرُّوْحِ এবং রুহ এর তথা জিবরাঈল (আঃ) এর।

অর্থ : আল্লাহ পবিত্র, ত্রুটিমুক্ত, তিনি জিব্রাঈলসহ সকল ফেরেশতার প্রতিপালক। (মুসলিম, হা/১১১৯)

রুকূর তাসবীহ- ৫

سُبْحَانَ ذِى الْجَبَرُوْتِ وَ الْمَلَكُوْتِ وَالْكِبْرِيَاءِ وَ الْعَظْمَةِ

শাব্দিক অর্থ : سُبْحَانَ আমি পবিত্রতা বর্ণনা করছি ذِى الْجَبَرُوْتِ যিনি প্রতাপের মালিক, وَالْمَلَكُوْتِ আর রাজত্বের, وَالْكِبْرِيَاءِ আর বড়ত্বের وَالْعَظْمَةِ এবং মহত্বের (মালিক)।

অর্থ : আমি পবিত্রতা বর্ণনা করছি সেই মহান সত্তার, যিনি প্রতাপশালী, রাজত্ব, বড়ত্ব ও মহত্বের মালিক। (আবূ দাঊদ, হা/৮৭৩)