hadith book logo

জান্নাতের পথ

লেখকঃ মুহাম্মাদ মুনিরুজ্জামান বিন আশরাফ আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৩

দুই সিজদার মধ্যখানে দু‘আ

দুই সিজদার মধ্যখানে দু‘আ- ১

اَللّٰهُمَّ اغْفِرْ لِيْ وَارْحَمْنِيْ وَاهْدِنِيْ وَعَافِنِيْ وَارْزُقْنِيْ

উচ্চারণ : আল্লা-হুম্মাগফিরলী ওয়ারহামনী ওয়াহদিনী ওয়া‘আ-ফিনী ওয়ার যুক্বনী।

শাব্দিক অর্থ : اَللّٰهُمَّ اغْفِرْ لِيْ হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন, وَارْحَمْنِيْ আমার প্রতি দয়া করুন, وَاهْدِنِيْ আর আমাকে সঠিক পথ দেখান, وَعَافِنِيْ আমাকে নিরাপদ রাখুন, وَارْزُقْنِيْ এবং আমাকে রিযিক দান করুন।

অর্থ : হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন, আমার উপর রহম করুন, আমাকে হেদায়াত দান করুন, আমাকে নিরাপত্তা দান করুন এবং আমাকে রিযিক দান করুন। (আবু দাউদ, হা/৮৫০)

দুই সিজদার মধ্যখানে দু‘আ- ২

رَبِّ اغْفِرْ لِيْ رَبِّ اغْفِرْ لِيْ

শাব্দিক অর্থ : رَبِّ হে আমার রব! اِغْفِرْ لِيْ আমাকে ক্ষমা করে দিন। رَبِّ হে আমার রব! اِغْفِرْ لِيْ আমাকে ক্ষমা করে দিন।

অর্থ : হে আমার রব! আমাকে ক্ষমা করে দিন। হে আমার রব! আমাকে ক্ষমা করে দিন। (আবু দাউদ, হা/৮৭৪(