hadith book logo

জান্নাতের পথ

লেখকঃ মুহাম্মাদ মুনিরুজ্জামান বিন আশরাফ আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৯

সূরা ফীল (হাতি)

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ ‐ اَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِاَصْحَابِ الْفِيْلِ ‐ اَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِيْ تَضْلِيْلٍ ‐ وَاَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا اَبَابِيْلَ ‐ تَرْمِيْهِمْ بِحِجَارَةٍ مِّنْ سِجِّيْلٍ ‐ فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُوْلٍ

শাব্দিক অর্থ : اَلَمْ تَرَ তুমি কি দেখনি, كَيْفَ কী রকম فَعَلَ ব্যবহার করেছেন رَبُّكَ তোমার প্রতিপালক بِاَصْحَابِ الْفِيْلِ হাতিওয়ালাদের সাথে? اَلَمْ يَجْعَلْ তিনি কি করেননি كَيْدَهُمْ তাদের ষড়যন্ত্রসমূহকে فِيْ تَضْلِيْلٍ ব্যর্থ? وَاَرْسَلَ عَلَيْهِمْ এবং তিনি তাদের উপর পাঠিয়েছেন طَيْرًا اَبَابِيْلَ আবাবীল পাখি। تَرْمِيْهِمْ তারা নিক্ষেপ করেছিল بِحِجَارَةٍ مِّنْ سِجِّيْلٍ পাথরের টুকরা। فَجَعَلَهُمْ অতঃপর তিনি তাদেরকে করে দিলেন كَعَصْفٍ مَّأْكُوْلٍ জন্তু-জানোয়ারের চর্বিত ঘাসের মতো।

অর্থ : ১. তুমি কি দেখনি, তোমার রব (কাবা ধ্বংসের জন্য আগত) হাতিওয়ালাদের সাথে কী রকম ব্যবহার করেছেন? ২. তিনি কি (সে সময়) তাদের যাবতীয় ষড়যন্ত্র ব্যর্থ করে দেননি? ৩. এবং তিনি তাদের উপর আবাবীল নামক পাখি পাঠিয়েছেন। ৪. ঐ পাখিগুলো সেই সুসজ্জিত বাহিনীর উপর পাথরের টুকরা নিক্ষেপ করেছিল। ৫. অতঃপর তিনি তাদেরকে জন্তু-জানোয়ারের চর্বিত ঘাসের মতো করে দিলেন।