hadith book logo

জান্নাতের পথ

লেখকঃ মুহাম্মাদ মুনিরুজ্জামান বিন আশরাফ আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৬

সূরা ইখলাস (নিষ্ঠা)

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

قُلْ هُوَ اللهُ اَحَدٌ ‐ اَللهُ الصَّمَدُ ‐ لَمْ يَلِدْ وَلَمْ يُوْلَدْ ‐ وَلَمْ يَكُنْ لَّه كُفُوًا اَحَدٌ

শাব্দিক অর্থ : قُلْ (হে নবী) আপনি বলুন, هُوَ اللهُ তিনি আল্লাহ, اَحَدٌ একক। اَللهُ আল্লাহ اَلصَّمَدُ অমুখাপেক্ষী لَمْ يَلِدْ তিনি কাউকে জন্ম দেননি وَلَمْ يُوْلَدْ এবং তিনিও কারো থেকে জন্মগ্রহণ করেননি। وَلَمْ يَكُنْ لَّهٗ আর তাঁর জন্য নেই كُفُوًا কোন সমতুল্য اَحَدٌ কেউ।

অর্থ : ১. (হে নবী) আপনি বলুন, তিনি আল্লাহ এক ও একক। ২. তিনি কারো মুখাপেক্ষী নন। ৩. তিনি কাউকে জন্ম দেননি এবং কারো থেকে জন্মগ্রহণও করেননি। ৪. আর তাঁর সমতুল্য দ্বিতীয় কেউ নেই।