hadith book logo

জান্নাতের পথ

লেখকঃ মুহাম্মাদ মুনিরুজ্জামান বিন আশরাফ আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৪

সূরা নাসর (সাহায্য)

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ ‐ اِذَا جَآءَ نَصْرُ اللهِ وَالْفَتْحُ ‐ وَرَاَيْتَ النَّاسَ يَدْخُلُوْنَ فِيْ دِيْنِ اللهِ اَفْوَاجًا ‐ فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ اِنَّهٗ كَانَ تَوَّابًا

শাব্দিক অর্থ : اِذَا جَآءَ যখন আসবে نَصْرُ اللهِ আল্লাহর সাহায্য وَالْفَتْحُ এবং বিজয় । وَرَاَيْتَ النَّاسَ আর তুমি মানুষদেরকে দেখবে, يَدْخُلُوْنَ প্রবেশ করছে فِيْ دِيْنِ اللهِ আল্লাহর দ্বীনে اَفْوَاجًا দলে দলে। فَسَبِّحْ অতএব তুমি তাসবীহ পাঠ করো بِحَمْدِ প্রশংসার সাথে رَبِّكَ তোমার প্রতিপালকের وَاسْتَغْفِرْهُ আর তার কাছে ক্ষমাপ্রার্থনা করো; اِنَّهٗ অবশ্যই তিনি كَانَ تَوَّابًا তাওবা কবুলকারী।

অর্থ : ১. যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও বিজয় আসবে। ২. তখন মানুষদেরকে তুমি দেখবে, তারা দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করছে। ৩. অতঃপর তুমি তোমার মালিকের প্রশংসা করো এবং তার কাছেই ক্ষমা প্রার্থনা করো; অবশ্যই তিনি তাওবা কবুলকারী।