hadith book logo

জান্নাতের পথ

লেখকঃ মুহাম্মাদ মুনিরুজ্জামান বিন আশরাফ আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৬

নামাযে আমরা কী পড়ি

আফসোস! জীবনে অনেক নামায পড়লাম, কিন্তু বুঝলাম না তাতে কী পড়লাম। নামাযে আমরা যেসব সূরা ও দু‘আ-দরূদ পড়ি এগুলোর অর্থ জানা জরুরি। কোন বাক্যের অর্থ বুঝার জন্য সেই ভাষা জানা আবশ্যক। আমরা নামাযের দু‘আ কালাম আরবি ভাষায় পাঠ করি, কিন্তু অধিকাংশই আরবি ভাষা জানি না; অথচ নবী ﷺ এর ভাষা আরবি, কুরআন-হাদীসের ভাষা আরবি এবং জান্নাতীদের ভাষাও হবে আরবি। তাই আমাদের আরবি ভাষা শিক্ষা করা উচিত। মনে রাখার জন্য শাব্দিক অর্থ জানা প্রয়োজন। শাব্দিক অর্থ জানা থাকলে পড়ার সময় মজা পাওয়া যায়। সেজন্য এ বইয়ে নামাযের প্রয়োজনীয় সূরা ও দু‘আসমূহের শাব্দিক অনুবাদ দেয়া হয়েছে।

নিচের অংশটি পড়ুন তাহলে বুঝতে পারবেন নামাযে আমরা কী পড়ি।