hadith book logo

যা হবে মরণের পরে

লেখকঃ আব্দুল্লাহ শাহেদ আল-মাদানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০৭

(৪) সত্যবাদী ব্যবসায়ীঃ

নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ

التَّاجِرُ الصَّدُوقُ الْأَمِينُ مَعَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ

অর্থঃ সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীগণ নবী, সিদ্দীক এবং শহীদদের সাথে থাকবেন। [- তিরমিযী, অধ্যায়ঃ কিতাবুল বুয়ূ।]

উপরের আলোচনায় আল্লাহর আরশের ছায়া পাওয়ার ক্ষেত্রে পুরুষের কথা উল্লেখ করা হয়েছে। এর অর্থ এই নয় যে, মহিলাগণ উক্ত আমলগুলোতে পুরুষদের শরীক হলেও তারা আল্লাহর আরশের ছায়ার নীচে স্থান পাবেন না এবং উক্ত ছাওয়াবের হকদার হবেন না। বরং মহিলাগণ যদি উক্ত আমলগুলো সম্পাদন করেন তাঁরাও পুরুষের মত মর্যাদা লাভ করবেন। তবে রাষ্ট্র পরিচালনা এবং সব সময় মসজিদের সাথে সম্পর্ক রাখার বিষয়টি পুরুষের সাথে নির্দিষ্ট।