hadith book logo

যা হবে মরণের পরে

লেখকঃ আব্দুল্লাহ শাহেদ আল-মাদানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯৪

পিপাসিত পশু-পাখিকে পানি পান করানোর প্রতিদানঃ

بَيْنَا رَجُلٌ بِطَرِيقٍ اشْتَدَّ عَلَيْهِ الْعَطَشُ فَوَجَدَ بِئْرًا فَنَزَلَ فِيهَا فَشَرِبَ ثُمَّ خَرَجَ فَإِذَا كَلْبٌ يَلْهَثُ يَأْكُلُ الثَّرَى مِنَ الْعَطَشِ فَقَالَ الرَّجُلُ لَقَدْ بَلَغَ هَذَا الْكَلْبَ مِنَ الْعَطَشِ مِثْلُ الَّذِي كَانَ بَلَغَ مِنِّي فَنَزَلَ الْبِئْرَ فَمَلَا خُفَّهُ مَاءً فَسَقَى الْكَلْبَ فَشَكَرَ اللَّهُ لَهُ فَغَفَرَ لَهُ

পূর্বযুগের একজন লোক পথ চলছিল। পথিমধ্যে তার প্রচন্ড পানির পিপাসা হলো। রাস্তার পাশেই একটি কূপের সন্ধান পেয়ে তাতে নেমে পানি পান করে পিপাসা নিবারণ করল। কূপ থেকে উঠে দেখল একটি কুকুর পানির পিপাসায় কাতর হয়ে জিহ্বা দিয়ে ভিজা মাটি চাটছে। লোকটি কুকুরটিকে পিপাসিত ভেবে কূপে নেমে পায়ের মোজা ভর্তি করে পানি এনে কুকুরকে পান করালো। আল্লাহ তার এ কাজে সন্তুষ্ট হয়ে তাকে ক্ষমা করে দিলেন। [- বুখারী, অধ্যায়ঃ কিতাবুল মুসাকাত।]