hadith book logo

যা হবে মরণের পরে

লেখকঃ আব্দুল্লাহ শাহেদ আল-মাদানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৬

পাঁচ ওয়াক্ত নামায আদায় করাঃ

আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত নামায বান্দার উপর ফরয করেছেন। যে ব্যক্তি উহা আদায় করবে এবং এগুলোকে হালকা ও তুচ্ছ মনে করে তার কোন কিছু বিনষ্ট করবেনা তার জন্য আল্লাহ্‌র কাছে অঙ্গীকার রয়েছে তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন। যে ব্যক্তি এগুলো আদায় করবেনা তার জন্যে আল্লাহ্‌র কাছে কোন অঙ্গিকার নেই। ইচ্ছা করলে তিনি তাকে শাস্তি দিবেন। ইচ্ছা করলে জান্নাতে প্রবেশ করাবেন। [- আবু দাঊদ, অধ্যায়ঃ কিতাবুস্ সালাত।]