hadith book logo

যা হবে মরণের পরে

লেখকঃ আব্দুল্লাহ শাহেদ আল-মাদানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৮

সতী নারীর প্রতি ব্যভিচারের মিথ্যা অপবাদ দেয়ার আযাবঃ

আল্লাহ তাআলা বলেনঃ

إِنَّ الَّذِينَ يَرْمُونَ الْمُحْصَنَاتِ الْغَافِلَاتِ الْمُؤْمِنَاتِ لُعِنُوا فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ يَوْمَ تَشْهَدُ عَلَيْهِمْ أَلْسِنَتُهُمْ وَأَيْدِيهِمْ وَأَرْجُلُهُمْ بِمَا كَانُوا يَعْمَلُونَ يَوْمَئِذٍ يُوَفِّيهِمْ اللَّهُ دِينَهُمْ الْحَقَّ

অর্থঃ যারা সতী-সাধবী নিরীহ ঈমানদার নারীদের প্রতি অপবাদ আরোপ করে তারা ইহকালে ও পরকালে অভিশপ্ত হবে এবং তাদের জন্যে রয়েছে কঠিন শাস্তি। কিয়ামতের দিন তাদের বিরুদ্ধে তাদের কৃতকর্ম সম্পর্কে সাক্ষী দিবে তাদের জিহ্‌বা, তাদের হাত এবং তাদের পা। সেদিন আল্লাহ তাদের সমুচিত শাস্তি পুরোপুরি দেবেন। (সূরা নূরঃ ২৩-২৫)