hadith book logo

যা হবে মরণের পরে

লেখকঃ আব্দুল্লাহ শাহেদ আল-মাদানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৯

মুআজ্জিনের পুরস্কারঃ

নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ

الْمُؤَذِّنُونَ أَطْوَلُ النَّاسِ أَعْنَاقًا يَوْمَ الْقِيَامَةِ

অর্থঃ কিয়ামতের দিন মুআজ্জিনের ঘাড় সবচেয়ে লম্বা হবে। [- মুসলিম, অধ্যায়ঃ কিতাবুস্ সালাত।] এই নিদর্শন মর্যাদা স্বরূপ মুআজ্জিনকে প্রদান করা হবে। যা দেখে মানুষেরা তাঁকে চিনতে পারবে। কোন কোন বিদ্বান বলেনঃ এখানে ঘাড় লম্বা হওয়ার অর্থ তার সম্মান সবচেয়ে বেশী হবে। নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আরও বলেনঃ মুআজ্জিনের আওয়াজ যতদূর পৈৗঁছবে ততদূর পর্যন্ত জিন-ইনসানসহ সমস্ত মাখলুক তার ঈমানের পক্ষে কিয়ামতের দিন সাক্ষ্য দিবে। [- বুখারী, অধ্যায়ঃ কিতাবুল আযান।]