hadith book logo

যা হবে মরণের পরে

লেখকঃ আব্দুল্লাহ শাহেদ আল-মাদানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৪

আমলহীন আলেমের পরিণতিঃ

উসামা বিন যায়েদ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমি রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)কে বলতে শুনেছি,

يُؤْتَى بِالرَّجُلِ يَوْمَ الْقِيَامَةِ فَيُلْقَى فِي النَّارِ فَتَنْدَلِقُ أَقْتَابُ بَطْنِهِ فَيَدُورُ بِهَا كَمَا يَدُورُ الْحِمَارُ بِالرَّحَى فَيَجْتَمِعُ إِلَيْهِ أَهْلُ النَّارِ فَيَقُولُونَ يَا فُلَانُ مَا لَكَ أَلَمْ تَكُنْ تَأْمُرُ بِالْمَعْرُوفِ وَتَنْهَى عَنِ الْمُنْكَرِ فَيَقُولُ بَلَى قَدْ كُنْتُ آمُرُ بِالْمَعْرُوفِ وَلَا آتِيهِ وَأَنْهَى عَنِ الْمُنْكَرِ وَآتِيهِ

অর্থঃ কিয়ামতের দিন এক ব্যক্তিকে উপস্থিত করা হবে এবং জাহান্নামে নিক্ষেপ করা হবে। অতঃপর তার পেট থেকে নাড়ীভুঁড়ি বেরিয়ে যাবে। সে ব্যক্তি তার নাড়ীভুঁড়ি নিয়ে ঘুরতে থাকবে যেমনভাবে চাকি ঘুরাবার কাজে নিয়োজিত গাধা চাকির চার পাশে ঘুরতে থাকে। জাহান্নামীরা তার কাছে উপস্থিত হয়ে বলবেঃ হে অমুক! তোমার এ দুরাবস্থা কেন? তুমি কি দুনিয়াতে সৎ কাজের আদেশ এবং অসৎকাজের নিষেধ করতে না? উত্তরে সে বলবেঃ হ্যাঁ, আমি সৎ কাজের আদেশ করতাম কিন্তু নিজে তা পালন করতাম না। অসৎ কাজ থেকে নিষেধ করতাম কিন্তু নিজে অসৎ কাজে লিপ্ত হতাম। [- মুসলিম, অধ্যায়ঃ কিতাবুয্ যুহ্দ ওয়ার্ রাকায়েক।]