hadith book logo

যা হবে মরণের পরে

লেখকঃ আব্দুল্লাহ শাহেদ আল-মাদানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০৯

কতিপয় শিক্ষণীয় ঘটনাঃ

জনৈক সাহাবী মৃত্যুর সময় খুব ক্রন্দন করলেন। তাকে ক্রন্দনের কারণ জিজ্ঞেস করা হলে তিনি বললেনঃ আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)কে বলতে শুনেছি, আল্লাহ তাআলা আপন সৃষ্টিকে দুহমুষ্ঠির ভিতরে নিয়ে বললেনঃ এরা জান্নাতী এবং এরা জাহান্নামী। আমি জানি না যে, আমি কোন মুষ্ঠির মধ্যে ছিলাম।

কোন একজন সালাফ বলেছেনঃ তাকদীরের লিখন চক্ষুসমূহকে কতইনা ক্রন্দন করালো!!

সুফিয়ান ছাওরী (রঃ) শেষ পরিণতি কি হবে এভয়ে হতাশ হয়ে যেতেন। তিনি কেঁদে কেঁদে বলতেনঃ আমার ভয় হয় আমি কি তাকদীরের লিখন অনুযায়ী দুর্ভাগ্যবান কি না? আমার ভয় হয়, মরণের সময় আমার ঈমান ছিনিয়ে নেয়া হয় কি না?

মালিক বিন দীনার সারা রাত জাগ্রত থেকে বলতেনঃ হে আমার প্রতিপালক! আপনি অবশ্যই জানেন যে, কে জান্নাতী আর কে জাহান্নামী। তা হলে মালিক বিন দীনারের ঠিকানা কোথায়?

শেষ কথা এই যে, সংক্ষেপে পুস্তিকাটি সমাপ্ত করলাম। অন্তর সদা পরিবর্তনশীল। বিপদাপদ বিকট আকার ধারণ করলে অন্তর আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায়। তাই আল্লাহর কাছে প্রার্থনা,

اللَّهُمَّ يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ وَ صَرِّفْهُ عَلَى طَاعَتِكَ

অর্থঃ হে আল্লাহ! হে অন্তরের পরিবর্তনকারী! আমার অন্তরকে আপনার দ্বীনের উপর সুদৃঢ় রাখুন এবং আপনার আনুগত্যের প্রতি উহাকে ধাবিত করুন।

سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ

অর্থঃ হে আল্লাহ! আপনি অতি পবিত্র। প্রশংসার সাথে আপনার পবিত্রতা বর্ণনা করছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আপনি ছাড়া সত্য কোন উপাস্য নেই। আপনার কাছে ক্ষমা চাচ্ছি এবং আপনার নিকট তাওবা করছি।