hadith book logo

যা হবে মরণের পরে

লেখকঃ আব্দুল্লাহ শাহেদ আল-মাদানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৩

আল্লাহর সন্তুষ্টির জন্যে একে অপরকে ভালবাসাঃ

নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ

إِنَّ اللَّهَ يَقُولُ يَوْمَ الْقِيَامَةِ أَيْنَ الْمُتَحَابُّونَ بِجَلَالِي الْيَوْمَ أُظِلُّهُمْ فِي ظِلِّي يَوْمَ لَا ظِلَّ إِلَّا ظِلِّي

অর্থঃ আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেনঃ আমার সন্তুষ্টির জন্যে যারা একে অপরকে ভালবাসতো তারা আজ কোথায়? আমি তাদেরকে আমার আরশের ছায়া প্রদান করব। আজ আমার আরশের ছায়া ব্যতীত আর কোন ছায়া নেই। [- মুসলিম, অধ্যায়ঃ কিতাবুল বির ওয়াস্ সিলাত।]