১
যা হবে মরণের পরে
লেখকঃ আব্দুল্লাহ শাহেদ আল-মাদানী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২২
আখেরাতে গুনাহগার মুমিনদের অবস্থাঃ
আহ্লে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের মতে কোন গুনাহগার মুসলিম ব্যক্তিকে কাফের বলা বৈধ নয়। তবে কুরআন ও সুন্নায় যার কুফরী হওয়ার কথা এসেছে এবং তার সামনে দলীল-প্রমাণ সুস্পষ্ট হয়েছে, তার কথা ভিন্ন। এবং তার কুফরী যবরদস্তি বা অজ্ঞতা কিংবা সন্দেহের কারণে নয়। এমনিভাবে আল্লাহ এবং তদীয় রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যে সমস্ত মুশরিক, ইহুদী এবং নাসারাদেরকে কাফের হিসাবে ঘোষণা করেছেন তাদের কাফের হওয়ার ব্যাপারে কোন প্রকার সন্দেহ করা বৈধ নয়।
এথেকে জানা গেল, যে সমস্ত তাওহীদপন্থী মুমিন আল্লাহর সাথে কাউকে শরীক করেনি এবং তাদের মধ্যে ইসলাম থেকে বের হয়ে যাওয়ার কোন কারণও পাওয়া যায়নি কিন্তু তারা গুনাহ ও পাপের কাজে লিপ্ত হয়েছে তাদের ব্যাপারটি সম্পূর্ণ আল্লাহর হাতে। আল্লাহ ইচ্ছা করলে তাদেরকে শাস্তি দিবেন অথবা ক্ষমা করে দিবেন। আল্লাহ বলেনঃ
إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ
অর্থঃ নিশ্চয় আল্লাহ তাঁর সাথে শির্ক করাকে ক্ষমা করেন না। শির্ক ব্যতীত অন্যান্য গুনাহ যাকে ইচ্ছা তিনি ক্ষমা করে থাকেন। (সূরা নিসাঃ ৪৮) কুরআন ও হাদীছে পাপী মুমিনদের এমন অনেক আমলের বর্ণনা এসেছে যাতে তাদের জন্যে শাস্তির কথা উল্লেখ হয়েছে তবে উহা তাদের চিরস্থায়ী জাহান্নামী হওয়া আবশ্যক করেনা। যে সমস্ত গুনাহগার মুমিন তাদের কৃত অপরাধ থেকে মৃত্যুর পূর্বে তাওবা করেনি নিম্নে আমরা তাদের অবস্থা আলোকপাত করব।