hadith book logo

যা হবে মরণের পরে

লেখকঃ আব্দুল্লাহ শাহেদ আল-মাদানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৮

মাপে কম দেয়ার পরিণতিঃ

কুরআন ও হাদীছে মাপে এবং ওজনে কম দেয়াকে হারাম ঘোষণা করা হয়েছে। মানুষের কাছ থেকে কোন কিছু মেপে নেয়ার সময় পূর্ণ মাত্রায় বা বেশী গ্রহণ করা এবং দেয়ার সময় মাপে কম করে দেয়ার শাস্তি অত্যন্ত ভয়াবহ। আল্লাহর নবী শুয়াইব (আঃ)এর জাতিকে মাপে কম দেয়ার কারণেই ধ্বংস করে দেয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেনঃ

وَيْلٌ لِلْمُطَفِّفِينَ الَّذِينَ إِذَا اكْتَالُوا عَلَى النَّاسِ يَسْتَوْفُونَ وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ أَلَا يَظُنُّ أُولَئِكَ أَنَّهُمْ مَبْعُوثُونَ لِيَوْمٍ عَظِيمٍ يَوْمَ يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِينَ

অর্থঃ যারা মাপে কম দেয় তাদের জন্য রয়েছে দুর্ভোগ। যারা লোকদের কাছ থেকে যখন মেপে নেয় তখন পূর্ণ মাত্রায় নেয় এবং যখন লোকদেরকে মেপে দেয় কিংবা ওজন করে দেয় তখন কম করে দয়। তারা কি ভয় করেনা যে তারা পুনরুত্থিত হবে? একটি মহান দিবসে যেদিন মানুষ আপন কৃতকর্মের হিসাব দেয়ার সময় বিশ্বজাহানের প্রতিপালকের সামনে দাড়াবে। (সূরা তাতফীফঃ ১-৬)