১
যা হবে মরণের পরে
লেখকঃ আব্দুল্লাহ শাহেদ আল-মাদানী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪৪
আত্মহত্যাকারীর করুণ অবস্থাঃ
আবু হুরায়রা (রাঃ) নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণনা করেনঃ
مَنْ قَتَلَ نَفْسَهُ بِحَدِيدَةٍ فَحَدِيدَتُهُ فِي يَدِهِ يَتَوَجَّأُ بِهَا فِي بَطْنِهِ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا وَمَنْ شَرِبَ سُمًّا فَقَتَلَ نَفْسَهُ فَهُوَ يَتَحَسَّاهُ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا وَمَنْ تَرَدَّى مِنْ جَبَلٍ فَقَتَلَ نَفْسَهُ فَهُوَ يَتَرَدَّى فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا
যে ব্যক্তি লোহার অস্ত্র দিয়ে নিজের শরীরে আঘাত করে আত্মহত্যা করবে কিয়ামতের দিন তার হাতে সেই লোহার অস্ত্রটি দেয়া হবে। সে উক্ত অস্ত্রটি দিয়ে নিজের পেটে আঘাত করতে থাকবে এবং জাহান্নামই হবে তার জন্য চিরস্থায়ী বাসস্থান। যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করবে কিয়ামতের দিন সে বিষ হাতে নিয়ে তা পান করতে থাকবে এবং চিরকাল জাহান্নামে অবস্থান করবে। আর যে ব্যক্তি পাহাড়ের উপর থেকে ইচ্ছাকৃতভাবে লাফ দিয়ে পড়ে গিয়ে আত্মহত্যা করবে সে জাহান্নামের আগুনে নিজেকে নিক্ষেপ করে চিরকাল তথায় অবস্থান করবে। [- মুসলিম, অধ্যায়ঃ কিতাবুল ঈমান।]
সহীহ বুখারীতে আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ
الَّذِي يَخْنُقُ نَفْسَهُ يَخْنُقُهَا فِي النَّارِ وَالَّذِي يَطْعُنُهَا يَطْعُنُهَا فِي النَّارِ
যে ব্যক্তি গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করবে সে জাহান্নামের আগুনে আপন গলায় ফাঁসি দিয়ে ঝুলতে থাকবে। আর যে ব্যক্তি নিজের শরীরে অস্ত্র দিয়ে আঘাত করবে জাহান্নামের আগুনে উক্ত অস্ত্র দিয়ে সে নিজের শরীরে আঘাত করতে থাকবে। [- বুখারী, অধ্যায়ঃ কিতাবুল জানায়েয।] জুন্দুব বিন আব্দুল্লাহ্ হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ
كَانَ فِيمَنْ كَانَ قَبْلَكُمْ رَجُلٌ بِهِ جُرْحٌ فَجَزِعَ فَأَخَذَ سِكِّينًا فَحَزَّ بِهَا يَدَهُ فَمَا رَقَأَ الدَّمُ حَتَّى مَاتَ قَالَ اللَّهُ تَعَالَى بَادَرَنِي عَبْدِي بِنَفْسِهِ حَرَّمْتُ عَلَيْهِ الْجَنَّةَ “
তোমাদের পূর্ববর্তী যামানায় একজন লোক ছিল। তার হাতে আঘাত লাগল। এতে সে ভীষণ যন্ত্রণায় কাতর হয়ে গেল। শেষ পর্যন্ত সে একটি ছুরি হাতে নিয়ে আঘাতপ্রাপ্ত হাতটি কেটে ফেলল। ফলে রক্ত আর বন্ধ হল না। সে মারা গেল। আল্লাহ্ তাআলা বললেনঃ আমার বান্দা নিজেই তাড়াহুড়া করে তার জান বের করে দিল। আমি তার উপর জান্নাত হারাম করে দিয়েছি। [- বুখারী, অধ্যায়ঃ আহাদীছুল আম্বীয়া।]