hadith book logo

যা হবে মরণের পরে

লেখকঃ আব্দুল্লাহ শাহেদ আল-মাদানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৯

প্রত্যেকবার অযু করে দুহরাকাআত নফল নামায আদায় করাঃ

নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এক দিন বেলাল (রাঃ)কে বললেনঃ হে বেলাল! আমাকে বল তো ইসলামের এমনকি আমল তুমি করে থাক যার মাধ্যমে আল্লাহর কাছে সর্বাধিক প্রতিদানের আশা করে থাক? কেননা জান্নাতে আমার সামনে তোমার জুতার আওয়াজ শুনেছি। তিনি বললেনঃ আমার কাছে তেমন আশাম্বিত কোন আমল নেই, তবে আমি রাতে বা দিনে যখনই পবিত্রতা অর্জন করি তখনই সে অযু দ্বারা সাধ্যানুযায়ী নামায আদায় করে থাকি।