hadith book logo

যা হবে মরণের পরে

লেখকঃ আব্দুল্লাহ শাহেদ আল-মাদানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৮

প্রতিদিন ১২ রাকাহআত সুন্নাত নামায আদায় করাঃ

নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ যে ব্যক্তি দিন ও রাতে বার রাকাআত নফল নামায আদায় করবে তার জন্যে জান্নাতে একটি ঘর তৈরী করা হবে। [- মুসলিম, অধ্যায়ঃ কিতাবু সালাতিল মুসাফিরীন।] এই ১২ রাকাহআত নামায হলো জোহরের আগে চার এবং পরে দুই, মাগরিবের পরে দুই, এশার পরে দুই এবং ফজরের আগে দুই রাকাহআত।