১
যা হবে মরণের পরে
লেখকঃ আব্দুল্লাহ শাহেদ আল-মাদানী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১০৮
পরিশিষ্ট
হে আল্লাহর বান্দা! আপনার গন্তব্যস্থল সম্পর্কে চিন্তা করুন। আপনি কোন দলের অন্তর্ভূক্ত হবেন। সবচেয়ে ব্যর্থতা হলো তাদের ব্যর্থতা যাদের ব্যাপারে আল্লাহ বলেছেনঃ
قُلْ إِنَّ الْخَاسِرِينَ الَّذِينَ خَسِرُوا أَنْفُسَهُمْ وَأَهْلِيهِمْ يَوْمَ الْقِيَامَةِ أَلَا ذَلِكَ هُوَ الْخُسْرَانُ الْمُبِينُ
অর্থঃ হে নবী! আপনি বলুনঃ কিয়ামতের দিন তারাই বেশী ক্ষতিগ্রস্ত হবে যারা নিজেদের এবং পরিবারবর্গের তরফ থেকে ক্ষতিগ্রস্ত হবে। (সূরা যুমারঃ ১৫) মহান সফলতা অর্জিত হবে তাদের জন্যে যাদের সম্পর্কে আল্লাহ বলেছেনঃ
فَمَنْ زُحْزِحَ عَنْ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ
অর্থঃ যাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, প্রকৃতপক্ষে সেই সাফল্যমন্ডিত হবে। (সূরা আল-ইমরানঃ ১৮৫)
আফসোস সেই ব্যক্তির জন্য যে স্বপ্নের মত স্বল্পকালীন সামান্য পার্থিব জীবনের বিনিময়ে এমন জান্নাতী নেয়াহমত বিক্রি করল যা কোন চক্ষু দর্শন করে নাই, কোন কর্ণ শ্রবণ করে নাই এবং যা কোন মানুষ কল্পনাও করতে পারেনা। পার্থিব জীবনের সামগ্রী মানুষকে একদিন হাসায় আবার অনেক দিন কাঁদায়। একদিন আনন্দ দিলেও মাসের পর মাস ব্যথা দেয়। ব্যথাগুলো আনন্দের তুলনায় অনেকগুণ বেশী।
হতাশা সেই ব্যক্তির জন্য যে মূল্যবান চিরস্থায়ী সম্পদকে ক্ষণস্থায়ী নগণ্য জিনিষের উপর প্রাধান্য দিল।
দুর্ভোগ ঐ ব্যক্তির জন্য যে বিপদাপদে পরিপূর্ণ সংকীর্ণ জেলখানার বিনিময়ে আকাশ-জমিন তুল্য জান্নাতকে বিক্রি করে দিল!! সংকীর্ণ ঘরের বিনিময়ে আদন নামক জান্নাতের এমন পবিত্র ঘরগুলো বিক্রি করে দিল যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হবে। আফসোস! আফসোস! ঐ ব্যক্তির জন্যে যে দুশ্চরিত্রবান ব্যভিচারীনী অপবিত্রা কুৎসিৎ, দুষ্ট, ও নিকৃষ্ট মহিলার বিনিময়ে জান্নাতের তাবুতে অবস্থানকারীনী সমবয়স্কা কুমারী প্রবাল ও পদ্মরাগ সদৃশ্য জান্নাতী রমণীগণকে বিক্রি করে দিল। আফসোস ঐ ব্যক্তির জন্যে যে বিক্রি করল পানকারীদের জন্য মজাদার ও সুস্বাদু শরাবে পরিপূর্ণ জান্নাতের শরাবের নদীগুলোকে জ্ঞান ও দ্বীন-দুনিয়া বিনষ্টকারী অপবিত্র শরাবের বিনিময়ে।
হায় আফসোস! ঐ ব্যক্তির জন্যে যে মন্দ ও নিকৃষ্ট চেহারার দিকে তাকানোর বিনিময়ে মহা পরাক্রমশালী আল্লাহর চেহারার দিকে তাকানোর আনন্দকে বিক্রয় করে দিল এবং মহান আল্লাহর সুমধুর আওয়াজকে অবৈধ গান-বাজনা শুনার বিনিময়ে বিক্রি করে দিল।
ওহে আখেরাত হতে বিমুখ হতভাগা!! মৃত্যু ও তার পরবর্তী বিষয়ের ব্যাপারে একটু চিন্তা কর। দুনিয়ার প্রতি বেশী আশা-আকাঙ্খা ও চাকচিক্যকে নস্যাৎ করে দেয়ার জন্য মৃত্যুর স্মরণই যথেষ্ট।
তুমি এ আশায় আমল কর যাতে তুমি তোমার প্রভুর সস্তুষ্টি নিয়ে মৃত্যু বরণ করতে পার। জেনে রাখ! একমাত্র শেষ পরিণতিই মুমিনদের আসল সম্পদ। এ জন্যেই পূর্ব যামানার সৎকর্মশীলগণ শেষ পরিণতি মন্দ হওয়ার ভয়ে সদা ভীত-সন্ত্রস্ত থাকতেন।