hadith book logo

যা হবে মরণের পরে

লেখকঃ আব্দুল্লাহ শাহেদ আল-মাদানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪১

মদ পানকারীদের পরিণতিঃ

জাবের (রাঃ) নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ) হতে বর্ণনা করেনঃ

كُلُّ مُسْكِرٍ حَرَامٌ إِنَّ عَلَى اللَّهِ عَزَّ وَجَلَّ عَهْدًا لِمَنْ يَشْرَبُ الْمُسْكِرَ أَنْ يَسْقِيَهُ مِنْ طِينَةِ الْخَبَالِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَمَا طِينَةُ الْخَبَالِ قَالَ عَرَقُ أَهْلِ النَّارِ أَوْ عُصَارَةُ أَهْلِ النَّارِ

অর্থঃ নেশা জাতীয় প্রতিটি বস্তুই হারাম। যে ব্যক্তি দুনিয়াতে নেশা জাতীয় কোন কিছু পান করবে কিয়ামতের দিন আল্লাহ তাকে তিনাতুল খাবালের পানি পান করাবেন। সাহাবাগণ জিজ্ঞেস করলেনঃ হে আল্লাহর রাসূল! তিনাতুল খাবাল কি? উত্তরে তিনি বললেনঃ তা হলো জাহান্নামীদের শরীরের ঘাম বা পুঁজ। [- মুসলিম, অধ্যায়ঃ কিতাবুল আশরিবাহ।] ইবনে উমার (রাঃ) বলেনঃ রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ

كُلُّ مُسْكِرٍ خَمْرٌ وَكُلُّ مُسْكِرٍ حَرَامٌ وَمَنْ شَرِبَ الْخَمْرَ فِي الدُّنْيَا فَمَاتَ وَهُوَ يُدْمِنُهَا لَمْ يَتُبْ لَمْ يَشْرَبْهَا فِي الْآخِرَةِ

অর্থঃ প্রতিটি নেশাদার বস্তুই মদ এবং প্রতিটি নেশাদার জিনিষই হারাম। যে মদখোর দুনিয়াতে মদ পন করবে অতঃপর তাওবা না করে মৃত্যু বরণ করবে সে পরকালে বেহেশতের শরাব পান করা থেকে বঞ্চিত হবে। [- মুসলিম, অধ্যায়ঃ কিতাবুল আশরিবাহ।]