১
বিশ্বনবী মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ (ইমাম ইবনুল কাইয়্যেম রহ. এর যাদুল মা‘আদ হতে সংক্ষেপিত)
লেখকঃ ড. আহমাদ ইবন উসমান আল-মাযইয়াদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২১
(১৯) যিল-হাজ্জ মাসে আল্লাহর যিক্র প্রসঙ্গে তাঁর আদর্শমালা [যাদুল মা‘আদ, ২/৩৬০।]
১. রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিল-হাজ্জ মাসের প্রথম দশ দিনে বেশী বেশী দু‘আ করতেন এবং তাতে অধিকহারে তাসবীহ, ‘তাকবীর, তাহলীল ও তাহমীদ তথা ‘সুবহানাল্লাহ্, আল-হামদুলিল্লাহ্, লা-ইলাহা ইল্লল্লাহ, আল্লাহু আকবর’ পাঠ করার নির্দেশ দেন।”