hadith book logo

বিশ্বনবী মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলা‌ইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ (ইমাম ইবনুল কাইয়্যেম রহ. এর যাদুল মা‘আদ হতে সংক্ষেপিত)

লেখকঃ ড. আহমাদ ইবন উসমান আল-মাযইয়াদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭

(৫) সূর্য গ্রহণ কালে তাঁর আদর্শমালা [যাদুল মা‘আদ : ১/৪৩৩।]

১. যখন একবার সূর্য গ্রহণ হলো তখন তিনি ভীত-সন্ত্রস্ত অবস্থায় তাড়াহুড়ো করে স্বীয় চাদর টানতে টানতে মসজিদের দিকে বের হন এবং অগ্রসর হয়ে লোকদের নিয়ে দু’রাকাত সালাত পড়লেন, তারপর খুব লম্বা করে রুকু করলেন, অতঃপর রুকু থেকে মাথা উত্তোলন করলেন তখন বললেন: ‘সামিআল্লা-হু লিমান হামিদা’ ‘রাববানা ওয়া-লাকাল হামদ’। অতঃপর আবার ক্বেরাত শুরু করেন এবং এরপর পুনরায় রুকু করলেন, তবে এই রুকু তুলনামুলকভাবে প্রথম রুকুর চাইতে হাল্কা ছিল, তারপর রুকু থেকে মাথা উঠালেন, অতঃপর লম্বা সিজদা করলেন। অতঃপর দাঁড়িয়ে দ্বিতীয় রাকাতে তাই করলেন যা প্রথম রাকাতে করেছিলেন। তাই প্রত্যেক রাকাতে দুই রুকু ও দুই সিজদা ছিল। অতঃপর সালাত শেষে তিনি গুরুত্বপূর্ণ এবং উচ্চতর ভাষাসম্পন্ন খুৎবা প্রদান করলেন।

২. তিনি সূর্য গ্রহণের সময় আল্লাহর যিকর-সালাত ও আল্লাহ নিকট দু‘আ-ইসতিগফার, দান-খায়রাত এবং গোলাম আযাদ করার নির্দেশ প্রদান করেন।”