১
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য
লেখকঃ মুহাম্মদ আব্দুল মান্নান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১২
মায়ের সাথে সন্তানের আচরণের একটি চিত্র
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত। কিছু দিন আবু হুরাইরা (রা)- এর মা এক বাড়ীতে এবং আবু হুরাইরা (রা আল্প দুরে ভিন্ন এক বাড়ীতে বসবাস করতেন। আবু হুরাইরা (রা) যখনই বাইরে কোথাও যাওয়ার ইচ্ছা করতেন তখন মায়ের ঘরের দরজায় এসে দাঁড়িয়ে বলতেন, ইয়া আম্মাজান! আস সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। তাঁর মা ভিতর থেকে বলতেন, প্রিয় পুত্র! ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। অতঃপর আবু হুরাইরা (রা) বলতেন, আম্মাজান, শৈশবকালে যেভাবে আপনি স্নেহ ও মায়া-মমতাসহকারে আমাকে লালন-পালন করছিলেন তেমনিভাবে যেন আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করেন। জবাবে তিনি বলতেন , প্রিয় পুত্র! এ বৃদ্ধ বয়সে তুমি আমার সাথে যেমন সুন্দর ও সদাচরণ করছো তেমনি আল্লাহও যেন তোমার প্রতি রহমত বর্ষণ করেন। [১ ইমাম সুয়ূতী, আদ দুররুল মানসুর, ৫খ পৃ. ২৬০; আদাবুল মুফরাদ, পৃ.১০]