hadith book logo

পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য

লেখকঃ মুহাম্মদ আব্দুল মান্নান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৯

মাতা-পিতার ইন্তিকালের পর সন্তানের করণীয়

আবু উসাইদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে বসা ছিলাম। এমন সময় সালামা গোত্রের এক ব্যক্তি এসে বলল , হে আল্লাহর রাসুল! মাতা-পিতার ইন্তিকালের পর তাঁদের সাথে আমার সদ্ব্যবহার করার কিছু অবশিষ্ট আছে কি? তিনি বললেন হাঁ, আছে। (চারটি কাজের মাধ্যমে তাঁদের সাথে সদ্ব্যবহার অব্যাহত রাখতে পার) তাঁদের জন্য দুআ ও ক্ষমা প্রার্থনা করা। তাঁদের মৃত্যুর পর তাঁদের কৃত ওয়াদা সমুহ পূর্ণ করা। তাঁদের সাথে যাদের আত্মীয়তার সম্পর্ক রয়েছে তাঁদের সাথে সদ্য্বহার ও সুন্দর আচরণ করা। তাঁদের বন্ধু-বান্ধবদের প্রতি সম্মান প্রদর্শন করা। [১আবু দাউদ ,আদব, অনুঃ মাতা-পিতার সাথে সদ্ব্যবহার, ৪ খ, পৃ. ৩৩২ নং ৫১৪২ ; ইবন মাজাহ, আদব, পৃ. ২৩০ আল মুস্তাদরাক , বির ওয়াস সিলা, ৪ খ, পৃ. ১৫৪,]