hadith book logo

পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য

লেখকঃ মুহাম্মদ আব্দুল মান্নান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪০

মাতা- পিতার নাফরমানদের ইবাদত আল্লাহ কবুল করেন না

সাহাবী আবূ উমামা রা. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ তাআলা তিন ব্যক্তির ইবাদত বন্দেগী ও দান সাদাকা কোনটাই কবুল করেন না। তারা হচ্ছেঃ ১. মাতা- পিতার নাফরমান, ২. দান করে খোঁটা দানকারী ও ৩ তাকদীর অস্বীকারকারী।২

পরিবার থেকে বহিস্কার করলেও মাতা- পিতার নাফরমানী করা যাবে না।

হযরত মু‘আয ইবন জাবাল রা. বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দশটি আদেশ প্রদান করেন। আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করো না, যদিও তোমাকে হত্যা করা হয় এবং আগুনে পুড়িয়ে ফেলা হয়। কখনো মাতা-পিতার নাফরমানী করো না, যদিও তাঁরা তোমাকে নিজের সম্পদ ও পরিবার- পরিজন থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেয়।৩