hadith book logo

পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য

লেখকঃ মুহাম্মদ আব্দুল মান্নান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৬

দুধ মায়ের প্রতি সম্মান প্রদর্শন

আবু তুফায়েল (রা) বলেন, আমি দেখলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিয়’রানা নামক স্থানে গোশত বন্টন করছিলেন। এমন সময় একজন মহিলা এসে সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকটে চলে গেলেন। তিনি তাঁর জন্য নিজের চাদর বিছিয়ে দিলেন। অতঃপর ভদ্র মহিলাটি তার ওপর আসন গ্রহণ করলেন। (বর্ণনাকারী বলেন)

আমি লোকদের কাছে জানতে চাইলাম, ইনি কে,? তারা বললেন, ইনি হচেছন রাসুল্লুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুধ মা- হালীমা সাদিয়া (রা)। তিনি তাঁকে দুধ পান করিয়েছিলেন। [২ আবু দাউদ, ৪ খ, পৃ. ৩৩৫]