১
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য
লেখকঃ মুহাম্মদ আব্দুল মান্নান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩৮
মাতা- পিতার নাফরমান সন্তানকে বন্ধুরূপে গ্রহণ না করা
উমার ইবনে আব্দুল আযীয র. ইবনে মিহরানকে বলেছেন, তুমি কখনো রাজা-বাদশাহদের দরবারে যাবে না। যদিও তুমি তাদেরকে ভালো কাজের আদেশ করো এবং অন্যায় কাজ থেকে নিষেধ করো। কোন বেগানা নারীর সাথে কখনো নির্জন অবস্থান করবে না, যদিও তা কুরআন শিক্ষা দেয়ার জন্য হয়। আর মাতা- পিতার অবাধ্য সন্তানের সাথে কখনো বন্ধুতব করবে না। কেননা সে তো নিজের মাতা- পিতারই অবাধ্য, তোমাকে কিভাবে সে বন্ধুরূপে গ্রহণ করবে? (কখনো তা করতে পারেন।)১
ব্যাখ্যাঃ মাতা- পিতাই সন্তানের জনমদাতা ও সবচাইতে বড় আপনজন। সন্তানকে তাঁরা নিজেদের জীবনের চাইতে বেশী ভালোবাসেন। হৃদয় নিংড়ানো আদর- স্নেহে তাদেরকে প্রতিপালন করেন, নিজেরা না খেয়ে সন্তানকে খাওয়ান। নিজেরা না পরে সন্তানকে পরান। নিজেদের জীবন বিসর্জন দিয়েও তাঁরা সন্তানের সুখ-শান্তি কামনা করেন। সন্তানের একটু কিছু হলে তাঁদের মনের শান্তি ও স্বস্তি দূর হয়ে যায়, চোখের ঘুম হারাম হয়ে যায়, দুশ্চিন্তায় তারা অস্থির, বিচলিত ও বিমূঢ় হয়ে পড়েন। সন্তানের ব্যাপারে মাতা-পিতার এমন অবদানকে ভূলে গিয়ে যে সব সন্তান তাঁদের অবাধ্য হয়ে যায়, এরূপ অবাধ্য ও নিষ্ঠুর প্রাণ পৃথিবীতে আর কাউকে কি বন্ধুরূপে গ্রহণ করতে পারে? কখনো নয়। যদি কারো সাথে বন্ধুতব করতে দেখা যায়, তবে সেটা হবে নিছক অভিনয় ও ধোকা। সুতরাং, ‘‘মাতা-পিতার অবাধ্য সন্তানের সাথে বন্ধুতব করবে না’’- রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এ অমোঘ বাণী কতই না বাস্তব।