১
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য
লেখকঃ মুহাম্মদ আব্দুল মান্নান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩৪
মাতা- পিতার অধিকার আদায় করা ও না করার পরিণাম
আব্দুল্লাহ ইবনে আববাস রা. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি মাতা- পিতার ব্যাপারে আল্লাহ তাআলার আদেশের অনুগত হয়ে সকাল বেলায় উপনীত হয়, সে যেন তার জন্য জান্নাতের দু’টি দরজা খোলা অবস্থায় ভোর করল। যদি তাঁদের একজন বেঁচে থাকে। (যার সে অনুগত থাকে) তবে সে জান্নাতের একখানা দরজা খোলা অবস্থায় ভোর করল। আর যে ব্যক্তি মাতা- পিতার ব্যাপারে আল্লাহ তাআলার আদেশের নাফরমান হিসেবে সকাল বেলায় উপনীত হয়, তার জন্য জাহান্নামের দু’খানা দরজা খোলা অবস্থায় সে সকাল করল। জনৈক ব্যক্তি জিজ্ঞেস করল, যদি তাঁরা উভয়ে পুত্রের প্রতি জুলুম করে? তিনি বললেনঃ যদিও তাঁরা পুত্রের প্রতি জুলুম করে, যদিও তাঁরা পুত্রের প্রতি জুলুম করে, যদিও তাঁরা পুত্রের প্রতি জুলুম করে।১
আব্দুল্লাহ ইবন আমর রা. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মাতা- পিতার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি নিহিত রয়েছে।২
আবূ উমামা রা. থেকে বর্ণিত। জনৈক ব্যক্তি এসে আরয করল, ইয়া রাসূলুল্লাহ! সন্তানের ওপর মাতা- পিতার কি অধিকার আছে? তিনি বলেনঃ তাঁরা উভয়ে তোমার জান্নাত ও জাহান্নাম।৩
সাহবী আবুদ দারদা রা. থেকে বর্ণিত। জনৈক ব্যক্তি তাঁর নিকট এসে বলল, আমার একজন স্ত্রী আছে, আমার মা আমাকে আদেশ করেন, তাকে তালাক দিতে। তখন আবুদ দারদা রা. বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মাতা- পিতা হচ্ছে জান্নাতের শ্রেষ্ঠ দরজা। তুমি ইচ্ছা করলে দরজাটিকে রক্ষা করতে পার। ইচ্ছা করলে দরজাটি নষ্টও করতে পার।৪