১
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য
লেখকঃ মুহাম্মদ আব্দুল মান্নান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২২
মাতা-পিতার ওয়াদা ও অসিয়াত পূরণ করা
আব্দুল্লাহ (রা) বর্ণনা করেন। আস’আদ ইবন উবাদা (রা) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট আরয করলেন, ইয়া রাসুলাল্লাহ! আমার মা মানত করেছিলেন, কিন্তু তা আদায় করার পূর্বেই তিনি ইন্তিকাল করেছেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ তুমি তার পক্ষ থেকে মানত পুরো করে দাও। [২ সহিহ আল বুখারী; কিতাবুল হিয়াল, অনুঃ যাকাত. সম্পর্কে, নং ৬৯৯; আরো দ্রঃ আবু দাউদ, মুয়াত্তা, নাসাঈ]
আব্দুল্লাহ ইবন আববাস (রা) বর্ণনা করেন। এক ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট আরয করল, হে আল্লাহর রাসুল! আমার মা ইন্তিকাল করেছেন, তিনি কোন অসিয়াত করে যাননি। আমি যদি তাঁর পক্ষ থেকে সাদকাহ করি তাহলে কি তাঁর কোন উপকারে আসবে? তিনি বললেনঃ হ্যাঁ, উপকারে আসবে....। [৩ আবু দাউদ, কিতাব আল-অসায়া; অনুঃ যে অসিয়াত না করে মৃত্যু বরণ করল, তার পক্ষ থেকে দান করা, ৩খ, পৃ. ১১৮]