১
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য
লেখকঃ মুহাম্মদ আব্দুল মান্নান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩
প্রথম অধ্যায় মাতা-পিতার সাথে সদ্ব্যবহার মাতা-পিতার অধিকার ও তাঁদের প্রতি সদ্ব্যবহারের বিবরণ
সদ্ব্যবহার বলা হয়, মাতা-পিতার প্রতি সহানুভুতিশীল হওয়া, তাদের সাথে সুন্দর ও কোমল আচরণ করা, তাঁদের প্রতি দয়া পরবশ হওয়া ও যথাযথ সম্মান প্রদর্শন করা, তাদের প্রতি যত্নবান হওয়া এবং তাঁদের অবস্থার প্রতি লক্ষ্য রেখে তাঁদের সেবাযত্ন করা ও তাদের যাবতীয় প্রয়োজন পূরণ করা। [সালেহ ইবন আব্দুর রহমান ইবন হুমাইদ, আব্দুর রহমান ইবন মুহাম্মাদ ইবন মালুহ (এর তত্ত্বাবধনে রচিত), মাসু’আহ নাদরাতুন না’ঈম, দারুল ওয়াসীলা, ৩য় সং, ১৪২৫ হিজরী, ২০০৪ইং. ৩খ, পৃ. ৭৬৭; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ, সংযুক্ত আরব আমিরাত, ওয়াকফ ও ইসলামী বিষয়ক মন্ত্রণালয় ১৪০১. পৃ.১০,১১]
ইমাম আবুল লাইস সমরকন্দী (রঃ) সন্তানের উপর মাতা-পিতার অধিকার এবং মাতা-পিতার সাথে সদ্ব্যবহার সম্পর্কে লিখেছেন, তাঁদের যখন পানাহারের প্রয়োজন হয় তখন তাঁদেরকে পানাহার করানো । তাঁদের পোশাকের প্রয়োজন হলে পোশাক-পরিচ্ছেদ দেয়া।
তাঁদের যখন যে সেবাযত্নের প্রয়োজন হয় তখন সেই সেবা প্রদান করা। তাঁরা ডাকলে সানন্দে তাঁদের ডাকে সাড়া দেয়া, তাঁরা কোন কাজের আদেশ করলে তা পালন করা, তাঁদের সাথে নম্রভাবে বিনয়ীর সুরে কথা বলা, তাঁদের নাম ধরে না ডাকা, তাঁদের আগে না হাটা, তাঁদের সামনে ও উপরে না বসা। তাঁদের পিছনে ও নিচে বসা এবং সব সময় তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা। তাঁদের নাফরমানী ও অবাধ্যতা থেকে দুরে থাকা। [নাদরাতুন না’ঈম, ৩খ, পৃ.৭৭৯]