hadith book logo

পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য

লেখকঃ মুহাম্মদ আব্দুল মান্নান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪২

মাতা- পিতার নাফরমানীর অপকারিতা

মাতা- পিতা আল্লাহর বড় নেআমত। নাফরমান সন্তান আল্লাহর নেআমতের অস্বীকার করে। ফলে সে মাতা- পিতার অনুগ্রহকেও অস্বীকার করে।

মাতা-পিতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। তাদের অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। মাতা- পিতার নাফরমান সন্তান আল্লাহর সন্তুষ্টি থেকে দূর হয়ে যায়।

মাতা-পিতার নাফরমানী সমাজে অস্থিরতা সৃষ্টি করে। যে ব্যক্তি মাতা- পিতার সাথে অসদাচরণ করে তার সন্তান, তার প্রতিবেশী ও তার সমাজের লোকেরাও তার সাথে অসদারচরণ করবে।

মাতা-পিতার নাফরমানীর কারণে সমাজ থেকে শান্তি ও নিরাপত্তা দূরীভূত হয়।

নাফরমান সন্তান, মাতা-পিতার নাফরমানীর প্রতিফল দুনিয়াতেও পাবে।

মাতা- পিতার নাফরমানীর কারণে চেহারার লাবণ্যতা ও নূর দূরীভূত হয়।

নাফরমান সন্তান কেয়ামতের দিন আল্লাহর রহমতের দৃষ্টি থেকে বঞ্চিত হবে।২