১
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য
লেখকঃ মুহাম্মদ আব্দুল মান্নান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৮
মাতা-পিতার সাথে সদ্ব্যবহার করা আল্লাহর নিকট সর্বাধিক প্রিয়
আব্দুল্লাহ ইবন মাসউদ (র) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করলাম, কোন আমল আল্লাহর নিকট সবচাইতে বেশি প্রিয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ সময় মতো নামায আদায় করা। আমি আবার জিজ্ঞেস করলাম, এরপর কোন কাজ? তিনি বললেনঃ মাতা-পিতার সাথে সুন্দর আচারণ করা ।
আমি জিজ্ঞেস করলাম, এরপর? তিনি বললেনঃ আল্লাহর রাস্তায় জিহাদ করা । [ইমাম আবু আব্দুলত্মাহ মুহাম্মাদইবন ইসমাল আল বুখারী, সহিহ আল বুখারী, মাওয়াকীতুস সালাত, অনুঃ ৫, ফাদলুস সালাত লি-ওয়াকতিহা; ইমাম মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশাইরি, সহিহ মুসলিম, ঈমান, অনুঃ ৩৬, আল্লাহর প্রতি ঈমান উত্তম আমল হওয়ার বর্ণনা, নং ১৭৩]
আমর ইবন আবাসা (রা) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নবুয়তের সূচনালগ্নে-তখন তিনি গোপনে ইসলাম প্রচার করতেন- আমি তার খেদমতে হাজির হয়ে বললাম, আপনি কে? তিনি বললেনঃ আল্লাহর রসুল! আল্লাহ আমাকে রসুল হিসেবে পাঠিয়েছেন। আমি জিজ্ঞেস করলামঃ তিনি আপনাকে কি বিধান সহকারে পাঠিয়েছেন? তিনি বললেনঃ আল্লাহ আমাকে তাঁর দাসতব করা , প্রতিমা ভেঙ্গে ফেলা, সদ্ব্যবহার ও সদাচরণের মাধ্যমে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার নির্দেশসহকারে পাঠিয়েছেন। [আল মুস্তাদরাক ৪ খ, পৃ. ১৪৮]