hadith book logo

পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য

লেখকঃ মুহাম্মদ আব্দুল মান্নান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২১

মাতা-পিতার ঋণ পরিশোধ করা

বুরাইদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে বসা ছিলাম। তখন একজন মহিলা তাঁর খেদমতে এসে আরয করল, আমি আমার মাকে একটি দাসী দান করেছি। ইতিমধ্যে তিনি ইন্তিকাল করেছেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ দাসী দান করার প্রতিদান তুমি অবশ্যই পাবে এবং মীরাস হিসেবে দাসীটিও তুমি ফেরত পাবে। মহিলাটি আরয করল, হে আল্লাহর রাসুল! এক মাসের রোযা তাঁর অনাদায় রয়ে গেছে , আমি কি তাঁর পক্ষ থেকে সে রোযা কাযা আদায় করবো? তিনি বললেনঃ তুমি তাঁর কাযা রোযা আদায় করো। সে বলল, আমার মা কখনও হজ করেননি, আমি কি তাঁর পক্ষ থেকে হজ করবো? তিনি বললেনঃ তুমি তার পক্ষ থেকে হজ করো। [৩ সহিহ মুসলিম, সিয়াম, অনুঃ মৃত ব্যক্তির কাযা রোযা আদায় করা, ২খ, পৃ.৮০৫, নং ১১৪৯]

ইবন আববাস (রা)থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে এসে আরয করল, হে আল্লাহর রাসুল! আমার মা এক মাসের রোযা অনাদায় রেখে মারা যান । আমি কি তাঁর রোযাগুলো পালন করব? তিনি বললেনঃ তোমার মায়ের যদি কোন ঋণ থাকতো, তুমি কি তা পরিশোধ করতে না? লোকটি বলল, হ্যাঁ, পরিশোধ করতাম। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ আল্লাহর ঋণ সর্বাগ্রে পরিশোধযোগ্য। [১ প্রাগুক্ত, পৃ. ৮০৪,নং ১১৪৮]