hadith book logo

জাহেলিয়াতের যে সব রীতিনীতির বিরোধিতা রাসূল করেছেন

লেখকঃ শাইখুল ইসলাম মুহাম্মাদ ইবন আবদুল ওহ্‌হাব রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০

৮। দুর্বল অনুসারীদের উপর বিচার করে সত্য নির্ধারণ

জাহেলী যুগের আরবরা কোনো মত ও পথের অসারতা প্রমাণের জন্য সে মত ও পথের অনুসারীদের দুর্বলতা ও দৈন্য-দশাকে প্রমাণ হিসেবে পেশ করত। যেমন আল্লাহ তা‘আলা তাদের কথা বর্ণনা করে বলেন,

﴿ ۞قَالُوٓاْ أَنُؤۡمِنُ لَكَ وَٱتَّبَعَكَ ٱلۡأَرۡذَلُونَ ١١١ ﴾ [ الشعراء : ١١١ ]

“তারা বলল, ‘আমরা কি তোমার প্রতি বিশ্বাস স্থাপন করব অথচ ইতরজনেরা তোমার অনুসরণ করছে?”। [সূরা আশ-শু‘আরা: ১১১]

তেমনি তাদের অন্য কথা বর্ণনা করে আল্লাহ বলেন,

﴿أَهَٰٓؤُلَآءِ مَنَّ ٱللَّهُ عَلَيۡهِم مِّنۢ بَيۡنِنَآۗ ﴾ [ الانعام : ٥٣ ]

“আমাদের মধ্যে কি এদের প্রতিই আল্লাহ্ অনুগ্রহ করলেন”। [সূরা আল-আন‘আম: ৫৩]

তখন আল্লাহ তা‘আলা তাদের এসব যুক্তি-প্রমাণ খণ্ডন করে বলেন,

﴿أَلَيۡسَ ٱللَّهُ بِأَعۡلَمَ بِٱلشَّٰكِرِينَ ٥٣ ﴾ [ الانعام : ٥٣ ]

“তবে কি আল্লাহ কারা কৃতজ্ঞ তাদের সম্পর্কে অধিক জ্ঞাত নন?”। [সূরা আল-আন‘আম: ৫৩]