hadith book logo

জাহেলিয়াতের যে সব রীতিনীতির বিরোধিতা রাসূল করেছেন

লেখকঃ শাইখুল ইসলাম মুহাম্মাদ ইবন আবদুল ওহ্‌হাব রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫১

৮০। মিথ্যা দুরাশার মধ্যে লিপ্ত থাকা।

যেমন তারা বলত,

﴿لَن تَمَسَّنَا ٱلنَّارُ إِلَّآ أَيَّامٗا مَّعۡدُودَةٗۚ﴾ [ البقرة : ٨٠ ]

“সামান্য হাতে গোনা কিছু দিন ব্যতীত আমাদেরকে কখনও আগুন স্পর্শ করবে না”। [সূরা আল-বাকারাহ: ৮০] ও অন্য আয়াতে এসেছে, তারা বলত,

﴿لَن يَدۡخُلَ ٱلۡجَنَّةَ إِلَّا مَن كَانَ هُودًا أَوۡ نَصَٰرَىٰ﴾ [ البقرة : ١١١ ]

“আর তারা বলে ইয়াহূদী ও নাসারা ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করবে না”। [আল্লাহ তাদের কথার জবাবে বলেছেন, ﴿تِلۡكَ أَمَانِيُّهُمۡۗ﴾ [ البقرة : ١١١ ] অর্থাৎ এগুলো তাদের অন্যায় প্রত্যাশা।]

৮১। তাদের নবী ও সৎলোকদের কবরকে মাসজিদ তথা সাজদার স্থান হিসেবে গ্রহণ করা।