hadith book logo

জাহেলিয়াতের যে সব রীতিনীতির বিরোধিতা রাসূল করেছেন

লেখকঃ শাইখুল ইসলাম মুহাম্মাদ ইবন আবদুল ওহ্‌হাব রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯

৭। শক্তি ও বুদ্ধিমত্তার ধোকা

সমাজে যে সব লোক বুদ্ধিজীবী, কর্মকাণ্ডে প্রগতিবাণ কিংবা কর্তৃত্বশীল, সম্পদশালী ও প্রভাব প্রতিপ্রত্তির মালিক ছিল, জাহেলী যুগের লোকেরা তাদেরকে ভাবতো যে, এরা কখনোই ভ্রান্ত পথের পথিক হতে পারে না।

আল্লাহ রাব্বুল আলামীন তাদের এই ভুল ধারণা নিরসনে (আদ জাতির ধ্বংস হওয়ার ঘটনা উল্লেখ করে) বলেন,

﴿وَلَقَدۡ مَكَّنَّٰهُمۡ فِيمَآ إِن مَّكَّنَّٰكُمۡ فِيهِ﴾ [ الاحقاف : ٢٦ ]

“আমরা অবশ্যই তাদেরকে দুনিয়ায় এমন প্রভাব ও প্রতিষ্ঠা প্রদান করেছিলাম, যাতে তোমাদেরকে প্রতিষ্ঠিত করিনি”। [সূরা আল-আহকাফ, ৪৬ : আয়াত ২৬]

অনুরূপ আল্লাহর অন্য বাণী,

﴿وَلَمَّا جَآءَهُمۡ كِتَٰبٞ مِّنۡ عِندِ ٱللَّهِ مُصَدِّقٞ لِّمَا مَعَهُمۡ وَكَانُواْ مِن قَبۡلُ يَسۡتَفۡتِحُونَ عَلَى ٱلَّذِينَ كَفَرُواْ فَلَمَّا جَآءَهُم مَّا عَرَفُواْ كَفَرُواْ بِهِۦۚ فَلَعۡنَةُ ٱللَّهِ عَلَى ٱلۡكَٰفِرِينَ ٨٩ ﴾ [ البقرة : ٨٩ ]

“আর যখন তাদের কাছে যা আছে আল্লাহর কাছ থেকে তার সত্যায়নকারী কিতাব আসলো; অথচ পূর্বে তারা এর সাহায্যে কাফেরদের বিরুদ্ধে বিজয় প্রার্থনা করত, তারপর তারা যা চিনত যখন তা তাদের কাছে আসল, তখন তারা সেটার সাথে কুফরী করল। কাজেই কাফেরদের উপর আল্লাহর লা‘নত।” [সূরা আল-বাকারাহ: ৮৯]

অন্য আয়াতে বলেন,

﴿يَعۡرِفُونَهُۥ كَمَا يَعۡرِفُونَ أَبۡنَآءَهُمۡۖ﴾ [ البقرة : ١٤٦ ]

“তারা তাকে চিনে যেমন তারা তাদের সন্তানদেরকে চিনে”। [সূরা আল-বাকারাহ: ১৪৬]