hadith book logo

জাহেলিয়াতের যে সব রীতিনীতির বিরোধিতা রাসূল করেছেন

লেখকঃ শাইখুল ইসলাম মুহাম্মাদ ইবন আবদুল ওহ্‌হাব রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৬

৩১। আর এটাও এক আশ্চর্য নিদর্শন যে, তারা যে দ্বীনের দিকে নিজেদেরকে সম্পর্কযুক্ত করার দাবী করত সে দ্বীনের সাথেই কঠোর শত্রুতা আরম্ভ করে দিল। অপরদিকে তারা কাফেরদের দ্বীনকে ভালবাসতে আরম্ভ করল, যে কাফেররা তাদের ও তাদের নবীর সাথে কঠোর শত্রুতা পোষণ করত। আর তারা কাফের দলের লোকদেরকেও ভালোবাসত শুরু করলো [উল্লেখ্য যে এ অভ্যাসটি জাহেলী যুগের আহলে কিতাবের সাথে সম্পৃক্ত।]।

যেমনটি করেছিল তারা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন তিনি আহলে কিতাবদের কাছে মূসা আলাইহিস সালামের দ্বীনই নিয়ে আসলেন। উপরন্তু তারা জাদুর কিতাবের অনুসরণ করল, যা ছিল ফির‘আউন বংশীয়দের দ্বীন।