hadith book logo

জাহেলিয়াতের যে সব রীতিনীতির বিরোধিতা রাসূল করেছেন

লেখকঃ শাইখুল ইসলাম মুহাম্মাদ ইবন আবদুল ওহ্‌হাব রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২২

২৫। হকের অসারতা প্রমাণ করার জন্য তারা দুর্বল ও অসহায়গণ কর্তৃক সেটা গ্রহণ করাকে দলীল-প্রমাণ হিসেবে পেশ করত। যেমন আল্লাহ তা‘আলা তাদের বক্তব্য বর্ণনা করে বলেন,

﴿لَوۡ كَانَ خَيۡرٗا مَّا سَبَقُونَآ إِلَيۡهِۚ﴾ [ الاحقاف : ١١ ]

“যদি এটা কল্যাণকর হতো তবে এরা এর প্রতি আমাদের আগে অগ্রণী হতে পারতো না”। [সূরা আল-আহকাফ: ১১]

২৬। আল্লাহর কিতাবকে অনুধাবন করার পর জেনে-শুনে তাতে বিকৃতিসাধন [উল্লেখ্য যে এ অভ্যাসটি জাহেলী যুগের আহলে কিতাবের সাথে সম্পৃক্ত।]।