hadith book logo

জাহেলিয়াতের যে সব রীতিনীতির বিরোধিতা রাসূল করেছেন

লেখকঃ শাইখুল ইসলাম মুহাম্মাদ ইবন আবদুল ওহ্‌হাব রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৩

৮৬। মহান ব্যক্তিদের স্মৃতিবিজড়িত স্থানকে বরকতময় মনে করা,

যেমন ‘দারুন নাদওয়া’ [যেমন বর্তমান কালের ক্লাব, হোটেল লন, স্মৃতিসংসদ ইত্যাদি।], আর যার হাতে সেটা থাকবে তা নিয়ে অহঙ্কার করা, যেমন হাকীম ইবন হিযামকে বলা হয়েছিল যে, তুমি তো মক্কার সম্মান বিক্রয় করে দিয়েছ, তখন তিনি জবাবে বলেছিলেন, “যত তথাকথিত সম্মান ছিল তা তিরোহিত হয়েছে, কেবল তাকওয়ার মাধ্যমেই সম্মান নির্ধারিত হবে”।

৮৭। বংশ নিয়ে গর্ব-অহঙ্কার করা।

৮৮। মানুষের নসব বা পিতৃ-পুরুষ নিয়ে কাউকে অপমান করা বা অপবাদ দেওয়া।

৮৯। তারকারাজির মাধ্যমে বৃষ্টি হওয়া নির্ধারণ করা। অথবা তারকারাজির কারণে বৃষ্টি হয়েছে বলে বিশ্বাস করা।

৯০। মৃত ব্যক্তির জন্য বিলাপ করে কাঁদা।