hadith book logo

জাহেলিয়াতের যে সব রীতিনীতির বিরোধিতা রাসূল করেছেন

লেখকঃ শাইখুল ইসলাম মুহাম্মাদ ইবন আবদুল ওহ্‌হাব রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪০

৬২। যখন তারা দলীল-প্রমাণাদির মাধ্যমে তাদের মত প্রতিষ্ঠা করতে সক্ষম না হত তখন তারা ক্ষমতাসীনদের কাছে নালিশ করে শাস্তির ব্যবস্থা করত।

যেমনটি তারা বলেছিল ফের‘আউনকে,

﴿ وَقَالَ ٱلۡمَلَأُ مِن قَوۡمِ فِرۡعَوۡنَ أَتَذَرُ مُوسَىٰ وَقَوۡمَهُۥ لِيُفۡسِدُواْ فِي ٱلۡأَرۡضِ﴾ [ الاعراف : ١٢٧ ]

“আর ফির‘আউন সম্প্রদায়ের নেতারা বলল, ‘আপনি কি মূসা ও তার সম্প্রদায়কে যমীনে বিপর্যয় সৃষ্টি করতে দেবেন?”। [সূরা আল-আ‘রাফ: ১২৭]

৬৩। হকপন্থীদেরকে যমীনে ফিতনাসৃষ্টিকারী হিসেবে অভিহিতকরণ। যেমনটি পূর্বোক্ত আয়াতে তারা করেছিল।