hadith book logo

জাহেলিয়াতের যে সব রীতিনীতির বিরোধিতা রাসূল করেছেন

লেখকঃ শাইখুল ইসলাম মুহাম্মাদ ইবন আবদুল ওহ্‌হাব রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮

৬। বাপ-দাদার দোহাই

সঠিক কোনো যুক্তি ছাড়াই বিগত যুগের লোকদের দোহাই দিয়ে কাজ করা জাহেলী যুগের লোকদের অন্যতম স্বভাব ছিল। যেমন আল্লাহ তাআলা (ফির‘আউনের কথা বর্ণনা করে) বলেন,

﴿فَمَا بَالُ ٱلۡقُرُونِ ٱلۡأُولَىٰ ٥١ ﴾ [ طه : ٥١ ]

“তাহলে আগেকার প্রজন্মগুলোর কী হবে?”। [সূরা ত্বা-হা: ৫১]

কাফেররা আরও বলত,

﴿مَّا سَمِعۡنَا بِهَٰذَا فِيٓ ءَابَآئِنَا ٱلۡأَوَّلِينَ ٢٤ ﴾ [ المؤمنون : ٢٤ ]

“এ ব্যক্তির এসব কথা তো আমরা আমাদের বাপ-দাদাদের নিকট শুনি নি।”। [সূরা আল-মুমিনূন: ২৪]