hadith book logo

জাহেলিয়াতের যে সব রীতিনীতির বিরোধিতা রাসূল করেছেন

লেখকঃ শাইখুল ইসলাম মুহাম্মাদ ইবন আবদুল ওহ্‌হাব রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৮

৩৩। যেটাকে তারা তাদের দ্বীনের অংশ বলে স্বীকার করে নিয়েছে সেটাকেও তারা অস্বীকার করত।

যেমন তার আল্লাহর ঘরের হজের বিষয়টি তাদের দ্বীনের অংশ হিসেবে মানার পরও সেটার ব্যাপারে ইবরাহীমের দেখানো পদ্ধতি মানতে অস্বীকার করত। আল্লাহ বলেন,

﴿ وَمَن يَرۡغَبُ عَن مِّلَّةِ إِبۡرَٰهِ‍ۧمَ إِلَّا مَن سَفِهَ نَفۡسَهُۥ﴾ [ البقرة : ١٣٠ ]

“আর নিজেকে বেকুফ বানিয়েছে সে ব্যতীত কে ইবরাহীমের দেখানো মত ও পথ থেকে বিমুখ হতে পারে?”। [সূরা আল-বাকারাহ: ১৩০]