hadith book logo

জাহেলিয়াতের যে সব রীতিনীতির বিরোধিতা রাসূল করেছেন

লেখকঃ শাইখুল ইসলাম মুহাম্মাদ ইবন আবদুল ওহ্‌হাব রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৭

১৬। আল্লাহ তাদেরকে যা দিয়েছেন সেগুলোর বিনিময়ে তারা জাদুর কিতাবকে গ্রহণ করে নিয়েছে। [উল্লেখ্য যে এ অভ্যাসটি জাহেলী যুগের আহলে কিতাবের সাথে সম্পৃক্ত।]

যেমন আল্লাহ তা‘আলা তার নিম্নোক্ত বাণীতে বর্ণনা করেছেন,

﴿نَبَذَ فَرِيقٞ مِّنَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ كِتَٰبَ ٱللَّهِ وَرَآءَ ظُهُورِهِمۡ كَأَنَّهُمۡ لَا يَعۡلَمُونَ ١٠١ وَٱتَّبَعُواْ مَا تَتۡلُواْ ٱلشَّيَٰطِينُ عَلَىٰ مُلۡكِ سُلَيۡمَٰنَۖ﴾ [ البقرة : ١٠١، ١٠٢ ]

“যাদের কিতাব দেওয়া হয়েছিল তাদের একটি দল আল্লাহর কিতাবকে পিঠের পিছনে নিক্ষেপ করেছিল। আর তারা সুলাইমানের রাজত্বে শয়তান যা তেলাওয়াত করত তারই অনুসরণ করেছে”। [সূরা আল-বাকারাহ: ১০১-১০২]