hadith book logo

জাহেলিয়াতের যে সব রীতিনীতির বিরোধিতা রাসূল করেছেন

লেখকঃ শাইখুল ইসলাম মুহাম্মাদ ইবন আবদুল ওহ্‌হাব রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩১

৩৯। আল্লাহর নাম অস্বীকার করা। যেমন আল্লাহর বাণী,

﴿وَهُمۡ يَكۡفُرُونَ بِٱلرَّحۡمَٰنِۚ﴾ [ الرعد : ٣٠ ]

“আর তারা রহমানের সাথে কুফরী করে”। [সূরা আর-রা‘দ: ৩০]

৪০। তা‘তীল তথা সৃষ্টিকে স্রষ্টাশূণ্য মনে করা। যেমনটি ফির‘আউন বংশীয়রা করেছিল।

৪১। আল্লাহ সুবহানাহু ওয়াতা‘আলার দিকে দোষ-ত্রুটি, কলঙ্ক, খুঁতজনিত বিষয়াদির সম্পর্কিত করা। যেমন তাঁর জন্য সন্তান, তাকে কোনো কিছুর প্রতি মুখাপেক্ষী, ক্লান্তি ইত্যাদি বিষয়াদি সাব্যস্ত করা। অথচ তারা তাদের ওলী-দরবেশদেরকে এগুলোর সামান্য কিছু থেকেও পবিত্র মনে করে।

৪২। আল্লাহর সার্বভৌমত্বে শির্ক করা। যেমন মাজুস বা অগ্নিউপাসকরা করত।

৪৩। তাকদীর (তথা আল্লাহ কর্তৃক সবকিছু পূর্বনির্ধারণ) অস্বীকার করা।

৪৪। তাকদীর দ্বারা আল্লাহর বিরুদ্ধে প্রমাণ উপস্থাপন করা।

৪৫। আল্লাহর শরীয়তকে তাঁর তাকদীরের মুখোমুখি দাঁড় করানো।