hadith book logo

জাহেলিয়াতের যে সব রীতিনীতির বিরোধিতা রাসূল করেছেন

লেখকঃ শাইখুল ইসলাম মুহাম্মাদ ইবন আবদুল ওহ্‌হাব রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৫

২৯। এতদসত্ত্বেও তারা তাদের দলের কথা কি সেটাও জানে না [উল্লেখ্য যে এ অভ্যাসটি জাহেলী যুগের আহলে কিতাবের সাথে সম্পৃক্ত।]।

যে ব্যাপারে সাবধান করে আল্লাহ বলেন,

﴿قُلۡ فَلِمَ تَقۡتُلُونَ أَنۢبِيَآءَ ٱللَّهِ مِن قَبۡلُ إِن كُنتُم مُّؤۡمِنِينَ ٩١ ﴾ [ البقرة : ٩١ ]

“বলুন, তবে কেনো ইতোপূর্বে তোমরা আল্লাহর নবীগণকে হত্যা করতে, যদি তোমরা মুমিন হয়ে থাক (তবে বল)”। [সূরা আল-বাকারাহ: ৯১] [উল্লেখ্য যে এ অভ্যাসটি জাহেলী যুগের আহলে কিতাবের সাথে সম্পৃক্ত।]

৩০। আর তা আল্লাহর এক অনন্য নিদর্শন যে, তারা যখন ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে আল্লাহর নির্দেশনার বিপরীত করে পরস্পর বিচ্ছিন্ন হয়ে গেলো, তখন প্রত্যেকে দলই তার কাছে যা আছে তা নিয়ে আত্মম্ভরিতায় ও খুশি হয়ে গেল।