hadith book logo

জাহেলিয়াতের যে সব রীতিনীতির বিরোধিতা রাসূল করেছেন

লেখকঃ শাইখুল ইসলাম মুহাম্মাদ ইবন আবদুল ওহ্‌হাব রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭

৫। অনুসারীদের আধিক্য দিয়ে সত্য নির্ধারণ:

তাদের আর একটি বড় নিয়ম ছিল এই যে, তারা অধিকাংশ মানুষ কী করছে সেটার উপর ধোঁকা খেত। তারা অধিকাংশের মতের ভিত্তিতে সত্য-সঠিক হওয়া নির্ধারণ করত [যেমন সূরা সাবা এর ৩৫ নং আয়াত, অনুরূপ সূরা আল-কামার, ৩৪; সূরা আশ-শু‘আরা: ৫৪; সূরা আল-আন‘আম: ১১৬, সূরা ইউসুফ: ১০৩; সূরা আশ-শু‘আরা: ৮, ৬৭, ১০৩, ১২১, ১৩৯, ১৫৮, ১৭৪, ১৯০। সূরা সাবা, ১৩। [অনুবাদক ও সম্পাদক]]। পক্ষান্তরে কোনো মত অশুদ্ধ বা বাতিল হওয়ার পক্ষে এ মতের অনুসারীদের স্বল্পতা ও তা অপ্রসিদ্ধ হওয়াকে প্রমাণ হিসেবে পেশ করত। তখন আল্লাহ তা‘আলা এ বিষয়ে তাদের বিপরীত কথা নিয়ে আসলেন এবং কুরআনে কারীমে বহু স্থানে সেটাকে স্পষ্ট করে দিলেন।